Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৯, ২ মার্চ ২০২২
আপডেট: ১৭:১১, ২ মার্চ ২০২২

বাংলাদেশ সফরে আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ

বাংলাদেশ সফরে আসছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে আগামী ১৬ মার্চ তিনি সফরে আসবেন বলে জানা গেছে। 

বুধবার (২ ফেব্রুয়ারি) ঢাকাস্থ সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দাহিলান।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও সৌদি আরবের রাজনৈতিক সংলাপের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের আমন্ত্রণে আগামী ১৬ মার্চ দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল সাউদ বাংলাদেশ সফরে আসছেন। এ সফরে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন- পাঁচ পদে নিয়োগ দেবে পূবালী ব্যাংক লিমিটেড, বিজ্ঞপ্তি প্রকাশ

এর আগে, ২০১৬ সালের মার্চে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-যুবায়ের ঢাকা সফর করেছিলেন। প্রায় ছয় বছর পর দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন।

কূটনৈতিক সূত্র বলছে, সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সফরে বাণিজ্য-বিনিয়োগ এবং জনশক্তি রপ্তানিসহ নিরাপত্তা ইস্যুতে আলোচনা করবে দুই দেশ।

আরও পড়ুন- করোনায় একদিনে আরও ৮ জনের মৃত্যু, শনাক্তের হার ৩.২২

বাংলাদেশে সৌদি বিনিয়োগ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, সৌদির বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। সামনের দিনে ২৩টি বড় কোম্পানি বাংলাদেশে আসবে বলে আশা করছি।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে মশার `কামান`

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়