Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০০, ৪ মার্চ ২০২২
আপডেট: ১৭:০৫, ৪ মার্চ ২০২২

করোনায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ৬০৪

দেশে গত ২৪ ঘণ্টায় ৬০৪ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৬ জন করোনা রোগী। 

শুক্রবার (৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮৯০ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক ২০ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৬ হাজার ৩৬৯ জনে।

এখন পর্যন্ত সারাদেশে করোনায় ২৯ হাজার ৬৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন, চট্টগ্রামের ২ জন ও সিলেটের ১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৪ হাজার ৪০৩ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৫ হাজার ৯৮০ জনে। 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

হবিগঞ্জের তেলিয়াপাড়ায় হানিফ সংকেতের ইত্যাদি

‘ইত্যাদি’ হয়েছে সোনারগাঁয়েও

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়