Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৩, ৫ মার্চ ২০২২

সিপিবি’র নতুন সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক প্রিন্স

শাহ আলম ও রুহিন হোসেন প্রিন্স

শাহ আলম ও রুহিন হোসেন প্রিন্স

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নতুন সভাপতি হয়েছেন শাহ আলম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রুহিন হোসেন প্রিন্স।

শুক্রবার দ্বাদশ কংগ্রেসের মাধ্যমে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে নতুন এ শীর্ষ নেতৃত্ব নির্বাচন করা হয়।

এতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিহির ঘোষ। এ ছাড়া শাহিন রহমান, শামসুজ্জামান সেলিম, এ এন রাশেদা, শাহ আলম, প্রিন্স ও মিহির আগামী চার বছরের জন্য সিপিবির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন।

নতুন সভাপতি শাহ আলম বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক এবং নতুন সাধারণ সম্পাদক প্রিন্স দলের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন।

আরও পড়ুন- মার্চের মাঝামাঝি থেকে মাধ্যমিকে পুরোদমে ক্লাস : শিক্ষামন্ত্রী

৩০ বছর পর মুজাহিদুল ইসলাম সেলিমকে ছাড়াই সিপিবি তার শীর্ষ নেতৃত্ব নির্বাচন করল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর বেশিরভাগ নেতা দল ছেড়ে যাওয়ার পর ১৯৯৩ সাল থেকে সেলিম হয় দলটির সাধারণ সম্পাদক অথবা সভাপতি ছিলেন।

তবে ৪৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটিতে আছেন মুজাহিদুল ইসলাম সেলিম।

আরও পড়ুন- বাংলাদেশ সফরে আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সিপিবির দ্বাদশ কংগ্রেস অনুষ্ঠিত হয়। কংগ্রেসের শেষ দিনে ভোটের মাধ্যমে নতুন কমিটির জন্য ৪৩ জনকে নির্বাচিত করা হয়। নিয়ম অনুযায়ী এর দুয়েকদিনের মধ্যেই নবনির্বাচিতদের বৈঠকের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণ করার কথা ছিল।

তবে টানা চার দিনের কংগ্রেসের ধকলে ক্লান্তির কারণেই শুক্রবার কমিটি গঠনের এ সভার দিন নির্ধারণ করা হয়।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে মশার `কামান`

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়