Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৩, ১৪ জুন ২০২২
আপডেট: ১৯:৩৮, ১৪ জুন ২০২২

২৪ ঘণ্টায় ১৬২ জনের করোনা শনাক্ত

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে কয়েকদিন ধরে করোনা সংক্রমণের হার দিনদিন বেড়েই চলছে। নতুন করে ১৬২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কারও প্রাণহানি ঘটেনি। এখন পর্যন্ত বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন।

আজ (১৪ জুন) মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৫২টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৬২ জনের সংক্রমণ ধরা পড়েছে।

তাদের মাঝে ১৪৯ জন হলেন ঢাকার মহানগর ও জেলার বাসিন্দা, ট্টগ্রামের ৪ জন, নারায়ণগঞ্জের ২ জন।একজন করে আক্রান্ত হয়েছেন গাজীপুর, কিশোরগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, কুমিল্লা, বগুড়া ও বরিশালের। গত ২২ মে’র পর থেকে টানা ১২ দিন ধরে বাড়ছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা। ১১ সপ্তাহ পর দৈনিক শনাক্ত কভিড রোগীর সংখ্যা রবিবার ফের একশ ছাড়িয়ে যায়। গত সোমবার সকাল আটটা পর্যন্ত ১২৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

 দেশে মহামারির শুরু থেকে এখনো শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। এসময় করোনা আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ১ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫ হাজার ৩৩৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ।

আইনিউজ/এসিটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়