Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৩, ১৭ জুন ২০২২

ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর জন্য আম পাঠালেন শেখ হাসিনা

গত বছরের মতো এবারও ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জন্য ১ হাজার কেজি আম্রপালি আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শুক্রবার (১৭ জুন) দুপুরে উপহার হিসেবে পাঠানো আম ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছানো হয়। নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

উল্লেখ্য, গত বছরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিম বাংলা, ত্রিপুরা আসামের মুখ্যমন্ত্রীকে আম্রপালি আম উপহার দেওয়া হয়েছিল।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

আলী আমজাদে রিইউনিয়ন

ঝড়ে মারা যায় পাখির ছানা, গাছে বাসা দিলেন পুলিশ অফিসার

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়