Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩১, ২৪ জুন ২০২২
আপডেট: ০০:৩৪, ২৪ জুন ২০২২

পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে ছবি তোলা নিষেধ

পদ্মা সেতুর ওপর কোনো যানবাহন দাঁড় করানো এবং যানবাহন থেকে নেমে ছবি তোলায় নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সেতু কর্তৃপক্ষের এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন। পরদিন রোববার (২৬ জুন) সকাল ৬টা থেকে সরকার নির্ধারিত টোল প্রদান সাপেক্ষে সেতু পারাপার হওয়া যাবে।

আরও বলা হয়, পদ্মা সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষার্থে এ সেতু ব্যবহারকারীদের নিচের নির্দেশনা অনুসরণের অনুরোধ করা হলো।

আরও পড়ুন- পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নতুন স্মারক নোট

নির্দেশনা গুলো হচ্ছে— পদ্মা সেতুর ওপর অনুমোদিত গতিসীমা ৬০ কিলোমিটার/ঘণ্টা; পদ্মা সেতুর ওপর যেকোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপরে দাঁড়িয়ে ছবি তোলা/হাঁটা সম্পূর্ণ নিষেধ; তিন চাকা বিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজি, অটো রিক্সা ইত্যাদি), পায়ে হেঁটে, সাইকেল বা নন-মটোরাইজড গাড়ি যোগে সেতু পারাপার হওয়া যাবে না; গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং ৫.৭ মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার করা যাবে না এবং সেতুর ওপরে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না।

২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা সেতু। ওই দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়ায় উদ্বোধনী ফলক উন্মোচন করবেন এবং সুধী সমাবেশে যোগ দেবেন। এরপর তিনি টোল দিয়ে পার হবেন সেতু। এরপর জাজিরায় আবার ফলক উন্মোচন করবেন।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

পানির নীচে মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী সড়ক

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী 

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়