Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৫, ২৪ জুন ২০২২

সন্ধ্যায় বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া

খালেদা জিয়া । ফাইল ছবি

খালেদা জিয়া । ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাসায় ফিরতে পারেন শুক্রবার (২৪ জুন) সন্ধ্যার পর। হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। 

 এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিকেলে ম্যাডামের কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা আছে। তারপরে উনাকে বাসায় নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত করোনা  সংক্রমণ বৃদ্ধির কারণে, হাসপাতালে যেহেতু অনেক করোনা পেশেন্ট আসছেন। সেসব কারণে এই সিদ্ধান্ত। 

এদিকে আজ বিকেল ৩টায় এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

পানির নীচে মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী সড়ক

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী 

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়