Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৬ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫২, ২৬ জুন ২০২২

পদ্মা সেতু চালুর প্রথমদিনই মানুষ আর গাড়ির ঢল

রবিবার (২৬ জুন) থেকে পদ্মা সেতুর উপর দিয়ে শুরু হয়েছে গাড়ি চলাচল

রবিবার (২৬ জুন) থেকে পদ্মা সেতুর উপর দিয়ে শুরু হয়েছে গাড়ি চলাচল

শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর আজ রবিবার (২৬ জুন) থেকে পদ্মা সেতুর উপর দিয়ে শুরু হয়ে গাড়ি চলাচল। দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম দিনেই পদ্মা সেতুর উপর দিয়ে পদ্মা পাড়ি দিতে এসেছেন অনেক মানুষ। এতে মাওয়া প্রান্তে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। বাস-ট্রাক আর নিজস্ব প্রাইভেটকারে অনেকেই পদ্মা পাড়ি দিচ্ছেন আজ।

রবিবার (২৬ জুন) সকাল ৮টায় মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে এমন চিত্রই চোখে পড়ে সংবাদকর্মীদের।

পূর্ব নির্ধারিত নির্দেশনা অনুযায়ী রবিবার (২৬ জুন) সকাল ৬টা থেকে পদ্মা সেতু সাধারণ মানুষের জন্য যান চলাচল শুরু হয়। এদিন ঢাকা থেকে অনেকে নানা প্রয়োজনে পদ্মা পাড়ি দিয়ে ওপারে যাওয়ার জন্য বের হন। এতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে দীর্ঘ যানজট তৈরি হয়। এতে ভোগান্তির মধ্যে পড়লেও সবকিছু শেষেও পদ্মা সেতু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ড্রাইভার-যাত্রী সকলেই।

পরিবার নিয়ে প্রথমবার পদ্মা সেতু উপর দিয়ে মাওয়া থেকে জাজিরা প্রান্তে পাড়ি দেয়া বিশ্বনাথ মন্ডল বলেন, জ্যাম লেগেছে শুরুতেই। তবে এই কষ্ট ফেরিতে যাওয়ার থেকে অনেকটাই কম। জ্যামে যে ভোগান্তি ছিল, এটা তেমন কিছুই না। পরিবার নিয়ে পদ্মা পাড়ি দিতে পারছি, এটা ভেবেই ভালো লাগছে।

বাইকচালক মোহাম্মদ ইমরান বলেন, মাদারীপুরে কাজে যাচ্ছি। দুই কিলোমিটার জ্যামের মধ্যে ছিলাম। এতক্ষণ ভোগান্তি মনে হলেও এখন ভালো লাগছে।

অন্যদিকে, সেতু নিয়ে ব্যাপক আগ্রহ থাকায় যান চলাচল শুরুর দিন রোববার ভোররাত থেকেই ঢাকা-মাওয়া এক্সপ্রসওয়ে ভিড় জমায় শতশত যানবাহন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও যথাযথ প্রস্তুতি রেখেছে বলে জানানো হয়েছে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়