Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৫ এপ্রিল ২০২৬,   চৈত্র ২২ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১১, ২৬ জুন ২০২২
আপডেট: ১১:১২, ২৬ জুন ২০২২

বাইডেনের কাছে বাংলাদেশ একটি `গুরুত্বপূর্ণ` দেশ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠককালে এ কথা বলেন জো বাইডেন।

হোয়াইট হাউসে শুক্রবার (২৪ জুন) যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সঙ্গে এক বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে বাইডেন বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ। এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত বোধ করছেন তিনি।

বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এবছর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়