Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৫ এপ্রিল ২০২৬,   চৈত্র ২২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪২, ২৬ জুন ২০২২

সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ৮৮৯ হজযাত্রী

শনিবার পর্যন্ত ১০৮টি ফ্লাইটে সৌদি আরব গেছেন ৩৮ হাজার ৮৮৯ জন হজযাত্রী। ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৩৫ হাজার ৫০৪ জন রয়েছেন।

১০৮টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৬১টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪২টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত পাঁচটি ফ্লাইট রয়েছে।

সৌদি আরবে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে পুরুষ চারজন ও নারী দুজন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা চার হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন।

সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু আগামী ১৪ জুলাই, ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও

পানির নীচে মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী সড়ক

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী 

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়