Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২৬, ২৭ জুন ২০২২

পদ্মা সেতুতে বাইক নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের দাবি

সোমবার (২৭ জুন) ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

সোমবার (২৭ জুন) ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

যদি সেতুতে বাহন থামায় সেক্ষেত্রে জরিমানা আদায়ের ঘোষণা দিয়ে হলেও পদ্মা সেতুতে বাইক নিষিদ্ধ আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে 'সেভ দ্য রোড' নামের একটি সেচ্ছাসেবী সংগঠন।

সোমবার (২৭ জুন) স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোডের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, মহাসচিব শান্তা ফারজানা, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, আইয়ুব রানা, জিয়াউর রহমান জিয়া এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানিয়েছেন

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, নিঃসন্দেহে পদ্মা সেতু বাংলাদেশের অমূল্য সম্পদ, সেই সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের; এই দায়িত্ব পালনে যদি কেউ অবহেলা করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হলেও বিশ্বের সবচেয়ে সমাদৃত বাহন মোটর সাইকেলসহ পরিবেশ-দেশ-সমাজবান্ধব বাহনগুলোকে চলাচলের জন্য উন্মুক্ত রাখাই হবে বুদ্ধিমানের কাজ।

বিজ্ঞপ্তিতে সেভ দ্য রোডের নেতৃবৃন্দ বাইকসহ সকল বাহনের চালকদেরকে সতর্কতার সাথে পরিচালনার আহ্বান জানান।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়