ঢাকা, শনিবার ০৪ জুলাই ২০২৬,   আষাঢ় ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৮, ২৭ জুন ২০২২

ঘোষণার পরও বাজারে কমেনি সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ছয় টাকা পর্যন্ত কমানোর ঘোষণা এলেও এর প্রভাব পড়েনি বাজারে। খুচরা বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। নতুন দামের পণ্য ডিলাররা সরবরাহ না করায় দাম কমেনি বলে ভাষ্য ব্যবসায়ীদের।

তিন দফায় ৫৫ টাকা বাড়ানোর পর রবিবার দুপুরে সয়াবিন তেলের দাম লিটারে ছয় টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দেয় ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

তাদের নির্ধারণ করা নতুন দাম অনুযায়ী প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, বোতলজাত ১৯৯ টাকা এবং ৫ লিটারের বোতলজাত সয়াবিনের দাম দাঁড়াবে ৯৮০ টাকায়। সোমবার থেকে নতুন এ দাম কার্যকর করার কথা থাকলেও বাজারে তার কোনো প্রভাব পড়েনি।

রাজধানীর বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের ভাষ্য, নতুন দামের তেল এখনো বাজারে আসেনি। পূর্বের দামের তেলই বিক্রি হচ্ছে বেশিরভাগ স্থানে। ডিলারদের থেকে নতুন দামের তেল পাওয়া গেলে বাজারে নির্ধারিত দামে বিক্রি হবে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়