Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৭, ৩০ জুন ২০২২

রাজধানীতে ছাত্র ইউনিয়ন নেতার আত্মহত্যা

সাদাত মাহমুদ

সাদাত মাহমুদ

ছাত্র ইউনিয়নের একাংশের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক সাদাত মাহমুদ আত্মহত্যা করেছেন। বুধবার (২৯ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।

বুধবার (২৯ জুন) এশার নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, পরিবারের সঙ্গে কথা বলে ও প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, পড়াশোনা ও অন্যান্য কারণে তিনি হতাশায় ছিলেন। সেখান থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করছি। আমরা তার ছোট একটা সুইসাইডাল নোটও পেয়েছি। এ বিষয়ে একটি মামলা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি ফয়েজউল্লাহ বলেন, সাদাত বুধবার দুপুরে নিজ বাসায় আত্মহত্যা করেছে। তবে কীভাবে বা কেন তার এই আত্মহনন, সেটা জানতে পারিনি। তার পরিবারও বিস্তারিত কিছু জানায়নি।

বিষয়টি জানিয়ে বুধবার রাতে শোকবার্তা দিয়েছে ছাত্র ইউনিয়ন। সংগঠনের একাংশের সভাপতি মো. ফয়েজউল্লাহ এবং সাধারণ সম্পাদক দীপক শীল এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা মহানগর সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদাত মাহমুদ আজ (২৯ জুন) দুপুরে ঢাকার ধানমন্ডির নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন।

তারা সাদাত মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সাদাত মাহমুদ সর্বশেষ স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন বলে জানা গেছে।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী 

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

 ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়