ঢাকা, শনিবার ০৪ জুলাই ২০২৬,   আষাঢ় ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৭, ৩০ জুন ২০২২
আপডেট: ২০:২৯, ৩০ জুন ২০২২

হজ ব্যবস্থাপনার সুবিধার্থে শনিবার ব্যাংক খোলা

হজ ব্যবস্থাপনার সুবিধার্থে শনিবার (২ জুলাই) সাপ্তাহিক ছুটির দিন ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, হজ ব্যবস্থাপনার সুবিধার্থে হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান প্রধান শাখা জেলা ও উপ‌জেলা পর্যা‌য়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত ক‌রে শনিবার পূর্ণ দিবস খোলা রাখার নি‌র্দেশ দেওয়া হলো।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হলো বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়