ঢাকা, শনিবার ০৪ জুলাই ২০২৬,   আষাঢ় ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৯, ২ জুলাই ২০২২

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৪৯ জন

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ জন। এ নিয়ে সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৫১ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ডেঙ্গু রোগীদের মধ্যে ৪৭ জন ঢাকা বিভাগের এবং বাকি দুইজন ঢাকার বাইরের।

কন্ট্রোল রুমের তথ্যমতে, এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৪৫ জন। ঢাকার বাইরে ভর্তি আছেন ছয় জন ডেঙ্গু রোগী।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত এক হাজার ১৬০ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে এক হাজার আট জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাছাড়া এই বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

তবে গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে তখন ১০৫ জন মারা যান।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়