Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৫ এপ্রিল ২০২৬,   চৈত্র ২২ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:২০, ৪ জুলাই ২০২২

দেশে একদিনের ব্যবধানে লাফিয়ে বাড়লো করোনায় মৃত্যুর সংখ্যা

গতভ একদিনেই করোনায় মারা গেছেন ১২ জন

গতভ একদিনেই করোনায় মারা গেছেন ১২ জন

সাম্প্রতিক সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টায়। এই সময়ে দেশে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৮৫ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ। সোমবার (৪ জুলাই ) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে  বিকেলে এ সব তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছিল এবং ১ হাজার ৯০২ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরী শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৫৩ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৭৪ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মারা যাওয়া ১২ জনের মধ্যে ৯ জন পুরুষ এবং ৩ জন নারী। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৪২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১ হাজার ৮৩৩ জন ঢাকা বিভাগের, ৫৭ জন ময়মনসিংহ বিভাগের, ২১১ জন চট্টগ্রাম বিভাগের, ৪৫ জন রাজশাহী বিভাগের, ২৯ জন রংপুর বিভাগের, ৪৪ জন খুলনা বিভাগের, ৫৬ জন বরিশাল বিভাগের, ১০ জন সিলেট বিভাগের।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪৮২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮ হাজার ৭৮৯ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৩৬ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৭ শতাংশ।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়