Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৯ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৫, ১৩ জুলাই ২০২২

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

সংগৃহীত

সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত টানা দেড় ঘণ্টা চলে এ বৈঠক।

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদও উপস্থিত ছিলেন।  

বুধবার (১৩ জুলাই) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। এর আগে, মঙ্গলবার (১২ জুলাই) ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে দ্বি-পাক্ষিক সম্পর্ক তার ওপর আমরা বিস্তারিত আলোচনা করেছি।’

যদিও প্রাসঙ্গিক বিষয়গুলো কী তা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

এর আগে, গুলশান কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি পৌঁছালে তাকে অভ্যর্থনা জানিয়ে ভেতরে নিয়ে যান বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস ছাত্তার এবং মিডিয়া সেলের সদস্য শয়রুল কবির খান।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?

লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়