নিজস্ব প্রতিবেদক
ডলারের বিপরীতে আরও ৫০ পয়সা কমলো টাকার মান
মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আবার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার প্রতি ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে ৯৩ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম ডলার-টাকার এই নতুন বিনিময় হারের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন। নতুন দামে ডলার বিক্রি করা হচ্ছে বলে জানান তিনি।
জানা গেছে, ৫০ পয়সা বাড়িয়ে নতুন দামে ব্যাংকগুলোর কাছে ৭ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।
গত তিন মাসে টাকার মান কমে অর্থা’ ডলারের দাম বেড়ে কয়েক দফা বেড়ে ৮৬ টাকা থেকে বেড়ে ৯৩ টাকা ৯৫ পয়সায় উঠেছে।
এর আগে গত ২৮ জুন সর্বশেষ টাকার মান কমায় বাংলাদেশ ব্যাংক। সেবার প্রতি ডলারের দাম ৫০ পয়সা বাড়ানো হয়। এতে প্রতি ডলারের দাম ৯২ টাকা ৯৫ পয়সা থেকে বেড়ে ৯৩ টাকা ৪৫ পয়সা হয়। আজ আরও ৫০ পয়সা বেড়ে ডলারের দাম দাঁড়াল ৯৩ টাকা ৯৫ পয়সা।
আইনিউজ/এসডি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























