ঢাকা, শুক্রবার ০৩ জুলাই ২০২৬,   আষাঢ় ১৯ ১৪৩৩

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৭, ১৪ জুলাই ২০২২

নীলফামারীর ডিমলায় প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ

আষাঢ় মাস শেষ চললেও আকাশের বৃষ্টি নেই নীলফামারী ডিমলা উপজেলা সহ আশপাশের অন্যান্য উপজেলায় । কদিন ধরে প্রখর রোদের তাপ আর ভ্যাপসা গরমে দূশ্চিন্তায় পড়েছে সাধারণ জনগন। এতে শিশু সহ বৃদ্ধ-বৃদ্ধারা বেশি অসুস্থ্য হয়ে পড়ছে।

তাপ প্রবাহের কারনে সৃষ্ট ভ্যাপসা গরম ও গড় তাপমাত্রা বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে এলাকা ভেদে ৩৮ ডিগ্রি পর্যন্ত উঠেছে। নদী-নালা খাল বিল শুকিয়ে গেছে। 

আকাশের বৃষ্টি না হলে বেশির ভাগ বিপদে পরবেন এ এলাকার কৃষকেরা। উপজেলার দুপাশ দিয়ে বয়ে গেছে তিস্তা নদী, বুড়িতিস্তা নদী, নাউতারা নদীসহ ছোট ছোট জলাশয়। প্রতিবছর আষাঢ় মাসে বর্ষায় ছোট বড় বয়ে যাওয়া নদীগুলো দু-কুল প্লাবিত করে আশপাশের জমিগুলোকে প্লাবিত করে। 

কিন্তু আষাঢ় শেষ হলেও নদ-নদীতে পানি নেই। উপজেলা কৃষকেরা প্রখর রোদের তাপ সহ্য করতে না পেরে আকাশের পানে তাকিয়ে আছে । একটু মেঘ দেখলেই আশাবাদী কিন্তু আকাশে বৃষ্টি নেই।

আইনিউজ/হাবিবুল হাসান হাবিব/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News

 

 

আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘কার্নিভাল’ | Moulvibazar | Eye News

 

 

মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?

লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা

সড়কের দু`পাশে ফুটেছে আগুন রাঙ্গা ফুল | নতুন দর্শনীয় স্থান | Beautiful places | Flowers || Eye News

রাস্তায় অবৈধভাবে সিএনজি-কার-মোটরসাইকেল পার্কিং করলেই আইনগত ব্যবস্থা | Moulvibazar | Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়