নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৩৬, ১৪ জুলাই ২০২২
একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫১ জন হাসপাতালে
ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১০ জন ঢাকার বাইরের।
এ নিয়ে চলতি বছর দেশে মোট ১ হাজার ৫৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।
রোগীদের মধ্যে ১৭৯ জন এখনো চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৪০ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।
এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৯৯ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন।
গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গুর ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কার বিষয়ে সিটি করপোরেশনকে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
আইনিউজ/এসডি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়

























