Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০১, ১৫ জুলাই ২০২২

গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ফাইল ছবি

দেশে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এভাবে চলতে থাকলে দেশ অচল হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর জুরাইনে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় জি এম কাদের এমন মন্তব্য করেন। বলেন, এই স্বৈরতন্ত্রের ফলে গরীবরা আরও গরীব আর ধনীরা আরও ধনী হচ্ছে।

তিনি অভিযোগ করেন, কোন রকমের সম্ভবতা যাচাই ছাড়াই মেগা প্রকল্প গ্রহণ করা হচ্ছে। বিদেশে পাচার হচ্ছে হাজার হাজার কোটি টাকা। এতে সাধারণ মানুষের ওপর ঋণের বোঝা বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি।

সরকার এখনই যথাযথ ব্যবস্থা না নিলে বাংলাদেশকেও শ্রীলঙ্কার মতো পরিণতি ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন জিএম কাদের।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়