আইনিউজ ডেস্ক
আপডেট: ১০:৪০, ১৭ জুলাই ২০২২
সমাজকল্যান মন্ত্রী বলেছেন,
প্রতিবন্ধীদের জন্য করা হবে কর্মসংস্থানের ব্যবস্থা
প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে কারো ওপর নির্ভরশীল না থাকে সে লক্ষ্যে সরকার কাজ করছে। প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থান ও আবাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
শনিবার (১৬ জুলাই) লালমনিরহাটে সরকারি শিশু পরিবারে ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস স্থাপন প্রকল্পের লালমনিরহাট কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাজকল্যানমন্ত্রী।
- আরও পড়ুন- ইরানকে ঠেকাতে একসাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
- আরও পড়ুন- খুলনায় নারীকে গাছের সাথে বেঁধে বিবস্ত্র করে নির্যাতন
বক্তব্যে নুরুজ্জামান আহমেদ আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পর্যায়ক্রমে ভাতা বাড়ানো হচ্ছে। প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা ও আবাসস্থল তৈরি করা হবে যাতে তারা কারো উপর নির্ভরশীল না থাকে।
এ সময় শান্তি নিবাস স্থাপন প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী বলেন, শান্তি নিবাসে ষাটোর্ধ্ব বয়সের মানুষেরা থাকতে পারবে আর শিশু পরিবারের শিশুরা তাদের দাদা-দাদি বা নানা-নানি হিসেবে যত্ন নিবেন।
লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট মতিয়ার রহমান, বিভাগীয় সমাজসেবা কার্যালয় রংপুরের পরিচালক সাদেকুল ইসলাম, জেলা সমাজসেবা অফিসার আব্দুল মতিন প্রমূখ উপস্থিত ছিলেন।
আইনিউজ/এইচএ
আইনিউজ ভিডিও
নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী
মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























