Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪১, ১৮ জুলাই ২০২২
আপডেট: ১০:৩৩, ১৯ জুলাই ২০২২

পেট্রোল পাম্প বন্ধ রাখতে হবে সপ্তাহে একদিন

সপ্তাহে একদিন বন্ধ রাখতে হবে পেট্রোল পাম্প

সপ্তাহে একদিন বন্ধ রাখতে হবে পেট্রোল পাম্প

বিদ্যুৎ সঙ্কট সমাধানের লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করে মঙ্গলবার (১৯ জুলাই) দেশে এলাকাভিত্তিক লোডশেডিং-এর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়ার পর আরও কিছু বিষয় পরিচালনার ক্ষেত্রেও নির্দেশনার কথা জানানো হয়।

বৈঠক সূত্র বলছে, সরকারি-বেসরকারি অফিসের সব বৈঠক ভার্চুয়ালি করারও সিদ্ধান্ত হয়েছে সভায়। সরকারি-বেসরকারি অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনার চিন্তাও করা হচ্ছে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি।

তাছাড়া মসজিদে এসি ব্যবহার না করার সিদ্ধান্ত হয়েছে। সপ্তাহে একদিন করে পেট্রোল পাম্প বন্ধ থাকবে। রাত ৮টার পর বন্ধ থাকবে দোকানপাট, শপিংমল।

বৈঠকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, মুখ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News

আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘কার্নিভাল’ 

মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?

লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়