নিজস্ব প্রতিবেদক
সরকারি অফিসের সময় কমবে কিনা সিদ্ধান্ত আসছে শীঘ্রই
করোনা মহামারির সময়ে সরকারি কর্মকর্তারা বাসা থেকে অফিস করেছেন
দেশে বিদ্যুৎ সংকট মোকাবিলায় ডিজেলে চালিত বিদ্যুৎকেন্দ্রগুলো স্থগিত করে আজ থেকে এলাকাভিত্তিক লোডশেডিং ব্যবস্থা চলছে। বিদ্যুৎ সংকট মোকাবিলায় সোমবার (১৮ জুলাই) নেয়া হয়েছে আরও বেশ কিছু সিদ্ধান্ত। এরমধ্যে রয়েছে সরকারি অফিসের সময় কমিয়ে আনার বিষয়টিও। সরকারি অফিসের সময় কমানো হবে, নাকি বাসা থেকে অফিস করা হবে, তা শীঘ্রই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। কোরবানির ঈদের আগেও এক বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে অফিসের সময় কমিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছিল।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী সংবাদমাধ্যমকে জানান, বিদ্যুৎ সাশ্রয়ে অফিস সময় সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত করার প্রস্তাব এসেছে। কেউ কেউ ৯টা থেকে ৪টা পর্যন্ত করার কথা বলেছেন। বাসা থেকে অফিস করার বিষয়েও আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, ‘অফিসের সময় কমিয়ে আনার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা চলছে। যেটা করলে ভালো হয়, সেটাই করা হবে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সিদ্ধান্তটা আমরা নেব। আমরা সব বিষয় বিশ্লেষণ করে সঠিক কাজটি করার চেষ্টা করব।’
ফরহাদ হোসেন বলেন, করোনা মহামারির সময়ে সরকারি কর্মকর্তারা বাসা থেকে অফিস করেছেন। এটি করতে অভ্যস্ত হয়ে গেছেন তাঁরা। বাসা থেকে কাজ করেও কিছুটা বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। সে ক্ষেত্রে যেকোনো সভা ভার্চ্যুয়াল হতে পারে। সরকারের উদ্দেশ্য হচ্ছে, বিদ্যুৎ সাশ্রয় করা। সপ্তাহখানেকের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো যাবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের উদ্দেশ্য হচ্ছে ডিজেলের ব্যবহার কমানো এবং এটি আগামী দিনের জন্য মজুত রাখা। ভবিষ্যতে কৃষিক্ষেত্রে এগুলোর প্রয়োজন আছে। আমরা যতটা সঞ্চয় করে রাখতে পারব, ততই মঙ্গল হবে।’ সরকারি কর্মকর্তারা গাড়ি ব্যবহারের ক্ষেত্রে যাতে জ্বালানির অপব্যবহার করতে না পারেন, সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘কারা জ্বালানির অপব্যবহার করছেন, সে প্রতিবেদন আমরা জমা নিচ্ছি। এটি গুরুত্ব দিয়ে দেখা হবে। যাতে কেউ জ্বালানি বা গাড়ির অপব্যবহার না করে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘অফিস–আদালতে এসি ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে এটি নিয়ে আলোচনা করেছি। যেটুকু প্রয়োজন, ততটুকু যেন ব্যবহার করা হয়।’
এদিকে সোমবার সচিবালয়ে আলাদা এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, জ্বালানি সাশ্রয়ে সপ্তাহে একদিন পেট্রলপাম্প বন্ধ রাখা হবে। তবে এ সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে, তা এখনো ঠিক হয়নি। তিনি বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পেট্রলপাম্প মালিক সমিতির সঙ্গে বসবে।
এ বিষয়ে পেট্রলপাম্প মালিকেরা বলছেন, সপ্তাহে একদিন পেট্রলপাম্প বন্ধ রাখলে ভালো ফল মিলবে না। কারণ, আগের দিন সবাই বাড়তি জ্বালানি তেল নিয়ে রাখবে। তা ছাড়া যাঁরা রাইড শেয়ারিং করেন, তাঁরা বিপাকে পড়তে পারেন।
জানতে চাইলে বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক প্রথম আলোকে বলেন, ‘সপ্তাহে একদিন পেট্রলপাম্প বন্ধের সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছি। এতে কিছুটা হলেও তেল সাশ্রয় হবে। তবে এ সিদ্ধান্ত কার্যকর হলে অনেকে বন্ধের আগের দিন বেশি করে জ্বালানি কিনবে।’ তিনি বলেন, ‘সরকার রেশনিং পদ্ধতি চালু করেনি, এটা ভালো হয়েছে। তবে আমাদের দাবি, রোববার ও বৃহস্পতিবার যাতে পেট্রলপাম্প বন্ধ না রাখা হয়।’
- নড়াইলে সাম্প্রদায়িক সহিংসতা: ৫ জন রিমান্ডে
- সুনামগঞ্জে ভেলায় ভাসলো মায়ের লাশ, লিখে দিলেন ‘শুকনো জায়গায় মাকে কবর দিও’
- দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ২৩৪ জন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?
লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা
সড়কের দু`পাশে ফুটেছে আগুন রাঙ্গা ফুল | নতুন দর্শনীয় স্থান | Beautiful places | Flowers || Eye News
রাস্তায় অবৈধভাবে সিএনজি-কার-মোটরসাইকেল পার্কিং করলেই আইনগত ব্যবস্থা | Moulvibazar | Eye News
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























