Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৯ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৯, ১৯ জুলাই ২০২২

বিমান বাংলাদেশ , যেন ‘বিভীষিকা’র আরেক নাম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ

ঘটনাটি ঘটেছে ভারতের বসু বিমানবন্দরে, প্লেনের ভেতরে বন্দী অবস্থায় যাত্রীসহ ৪ ঘণ্টা আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বন্ধ ছিল উড়োজাহাজের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। সবমিলিয়ে পরিস্থিতিকে ‘বিভীষিকাময়’ বলে অভিযোগ তোলেছেন আটক যাত্রীরা।

সোমবার (১৮ জুলাই) রাত ৯টায় নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৯৬ ফ্লাইটের ঘটনা এটি। যে ফ্লাইটটি পরে রাত ১টা ৩৪ মিনিটে ১৬০ জন যাত্রী নিয়ে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

ওই উড়োজাহাজে ছিলেন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনিও।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-জয়ী রনি ফেসবুকে লেখেন, ‘বিভীষিকাময় এক জার্নি করলাম বিমানে। বারবার ইঞ্জিনে ত্রুটি কিন্তু সব যাত্রী তুলে বন্দি করে রেখেছে প্লেনে। ইলেকট্রিসিটি নাই তাই এসিও বন্ধ, গরমে সবাই সিদ্ধ কিন্তু কোন যাত্রীকে নামতেও দেয়া হচ্ছে না, বাচ্চা-বয়োজ্যেষ্ঠদের কথা নাইবা বললাম সাধারণ যাত্রীরাই অসুস্থ হয়ে পড়ছে।’

আরও বলেন,  ‘রানওয়েতে এভাবে ৪ ঘণ্টা আটকা কলকাতা এয়ারপোর্টে! রাত সাড়ে ৮টার ফ্লাইট অবশেষে ছাড়লো রাত সাড়ে ১২টায়! তারপর মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো ঢাকা এয়ারপোর্টে এসে আবার ১ ঘণ্টা সব যাত্রীকে অপেক্ষা করিয়ে বেল্টে লাগেজ ছাড়লো! দেখার কেউ কি আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে? কীভাবে কারা চালায় এই বিমান?’

ফ্লাইটটি কলকাতা থেকে স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা ছিল। সব যাত্রী ওঠার পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় পাইলট ঘোষণা করেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ছাড়তে দেরি হবে।’

ঘণ্টাখানেক পর ফ্লাইটটি আবারও ঢাকার উদ্দেশে ছেড়ে আসার প্রস্তুতি নেয়। তবে রানওয়েতে গিয়ে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উড্ডয়ন বাতিল করে বোর্ডিংয়ের কাছে ফিরে আসে। উড়োজাহাজের দরজা খোলা না যাওয়ায় ৪ ঘণ্টা আটকে ছিলেন যাত্রীরা।

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?

লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা

সড়কের দু`পাশে ফুটেছে আগুন রাঙ্গা ফুল | নতুন দর্শনীয় স্থান | Beautiful places | Flowers || Eye News

রাস্তায় অবৈধভাবে সিএনজি-কার-মোটরসাইকেল পার্কিং করলেই আইনগত ব্যবস্থা | Moulvibazar | Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়