Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ২১ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ১৩:৫০, ১৯ জুলাই ২০২২

আমেরিকার দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বদলে দিয়েছে যুদ্ধচিত্র

যুক্তরাষ্ট্র থেকে পাওয়া ক্ষেপণাস্ত্র যুদ্ধের ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি পাল্টে দিচ্ছে

যুক্তরাষ্ট্র থেকে পাওয়া ক্ষেপণাস্ত্র যুদ্ধের ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি পাল্টে দিচ্ছে

যুক্তরাষ্ট্র থেকে পাওয়া ক্ষেপণাস্ত্র যুদ্ধের ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি পাল্টে দিচ্ছে বলে মনে করেন ইউক্রেনের একজন শীর্ষ জেনারেল। ইউক্রেনের শীর্ষ জেনারেল ভ্যালোরি জানুঝনি বলেছেন যুক্তরাষ্ট্র থেকে যেসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পেয়েছে ইউক্রেন, সেগুলো ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতি পাল্টাতে সহায়তা করছে। এগুলো দিয়ে তারা শত্রুদের কমান্ড পোস্ট, গোলা বারুদ এবং জ্বালানির গুদামে হামলা করতে পারছেন।

রয়টার্সের এক প্রতিবেদন বলছে, রাশিয়ার সরবরাহ লাইনে এসব ক্ষেপণাস্ত্র হামলা করার পর রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু নির্দেশ দিয়েছেন, ইউক্রেনের এসব ক্ষেপণাস্ত্র আর গোলাবারুদ ধ্বংসে যেন সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়।

ইউক্রেনের শীর্ষ দুই কর্মকর্তা বহিষ্কার

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সঙ্গে লড়াই করে যাচ্ছে ইউক্রেনের যোদ্ধারা। অন্যদিকে রাজধানী কিয়েভে আরেক লড়াই করছেন প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি।

ইউক্রেনের গুপ্তচর সংস্থার প্রধান এবং শীর্ষ আইন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। কারণ তিনি বলছেন, এই দুই সংস্থার অনেক সদস্য দেশের বিরুদ্ধে কাজ করছে।

তিনি জানিয়েছেন, রাশিয়া যেসব এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে, সেখানে ৬০ জনের বেশি সদস্য এখন ইউক্রেনের বিরুদ্ধে কাজ করছে। বিদ্রোহের অভিযোগে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে অন্তত ৬৫১টি মামলা হয়েছে।

গ্যাস সরবরাহের নিশ্চয়তা দিতে পারবে না রাশিয়া

এদিকে রাশিয়ার গ্যাস কোম্পানি গ্যাজপ্রম ইউরোপের গ্রাহকদের জানিয়েছে, 'অস্বাভাবিক' পরিস্থিতির কারণে তারা আর গ্যাস সরবরাহের নিশ্চয়তা দিতে পারছে না। একটি চিঠিতে তারা জানিয়েছে, গত ১৪ই জুন থেকে তারা সরবরাহ কমাতে বাধ্য হয়েছে।

অন্যদিকে জাপান জানিয়েছে, তেল ও জ্বালানি সরবরাহের সাখালিন-২ প্রজেক্ট পরিচালনার জন্য নতুন যে কোম্পানিকে দায়িত্ব দেয়া হয়েছে, তারা এখনো কোন যোগাযোগ করেনি।

গত জুন মাসে একটি ডিক্রি জারি করে জাপানে গ্যাসের সরবরাহের দায়িত্ব নতুন একটি কোম্পানিকে দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ফলে জাপানে গ্যাসের সরবরাহ বন্ধের ঝুঁকি তৈরি হয়েছে।

নতুন বোমা হামলায় ছয়জন নিহত

রাশিয়ার সৈন্যরা নতুন করে তাদের বোমা বর্ষণ বাড়িয়ে দিয়েছে। পূর্ব ইউক্রেনের শহর তোরেস্ক শহরে বোমা হামলায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়ার সৈন্যরা স্লোভিয়ানস্কে হামলা চালানোর জন্য পুনরায় সংঘবদ্ধ হতে চলেছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাস অঞ্চল দখলের যে পরিকল্পনা নিয়েছে রাশিয়া, এটা সেই পরিকল্পনারই অংশ। দেশের অন্য এলাকায় রাশিয়ার হামলা ঠেকিয়ে দেয়ার পর তারা এখন পূর্বাঞ্চল দখলে জোর দিয়েছে।

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?

লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা

সড়কের দু`পাশে ফুটেছে আগুন রাঙ্গা ফুল | নতুন দর্শনীয় স্থান | Beautiful places | Flowers || Eye News

রাস্তায় অবৈধভাবে সিএনজি-কার-মোটরসাইকেল পার্কিং করলেই আইনগত ব্যবস্থা | Moulvibazar | Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়