আইনিউজ ডেস্ক
সরকারি সব দপ্তরে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত
সরকারি ব্যয় সাশ্রয়ে কার্যকর কর্মপন্থা নিরূপণে এ সভার আয়োজন করা হয়
সরকারি সব দপ্তরে বিদ্যুতের ব্যবহার কমিয়ে ২৫ শতাংশে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২০ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সচিবদের অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। সরকারি ব্যয় সাশ্রয়ে কার্যকর কর্মপন্থা নিরূপণে এ সভার আয়োজন করা হয়।
এ সময় বিশ্বব্যাপী জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সৃষ্ট পরিস্থিতিতে সরকারের ব্যয় সাশ্রয় নীতি কীভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে আলোচনা হয়।
সভায় এদিন অংশ নেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজম, অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব ফাতেমা ইয়াসমিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াসহ সংশ্লিষ্ট সচিবরা।
সভায় যে সিদ্ধান্তগুলো নেয়া হয় এগুলো হলো- বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে প্রয়োজনীয় কর্মপন্থা ঠিক করবে মন্ত্রণালয়গুলো। এছাড়া সরকারি সব দপ্তরে ২৫ শতাংশ বিদ্যুতের ব্যবহার কমাতে হবে। জ্বালানি খাতের বাজেট বরাদ্দের ২০ শতাংশ কম ব্যবহারের লক্ষ্যে প্রয়োজনীয় পরিপত্র জারি করবে অর্থবিভাগ। বিশেষ প্রয়োজন না হলে শারীরিক উপস্থিতিতে সভা পরিহার করতে হবে এবং অধিকাংশ সভা হবে অনলাইনে।
অত্যাবশ্যক না হলে বিদেশ ভ্রমণ পরিহার করতে হবে। খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মজুতদারদের বিরুদ্ধে নিতে হবে পদক্ষেপ।
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী পরিবহনে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার যৌক্তিকীকরণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ নেবে। প্রতিটি মন্ত্রণালয় নিজস্ব ক্রয় পরিকল্পনা পুনরায় পর্যালোচনা করে রাজস্ব ব্যয় কমানোর উদ্যোগ নেবে।
এসময় দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়, অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি, নিত্যপণ্যের মূল্য সহনশীল রাখতে কার্যকর পদক্ষেপ নিতে সচিবদের অনুরোধ জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।
আইনিউজ/এইচএ
- নড়াইলে সাম্প্রদায়িক সহিংসতা: ৫ জন রিমান্ডে
- দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ২৩৪ জন
- সুনামগঞ্জে ভেলায় ভাসলো মায়ের লাশ, লিখে দিলেন ‘শুকনো জায়গায় মাকে কবর দিও’
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?
লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা
সড়কের দু`পাশে ফুটেছে আগুন রাঙ্গা ফুল | নতুন দর্শনীয় স্থান | Beautiful places | Flowers || Eye News
রাস্তায় অবৈধভাবে সিএনজি-কার-মোটরসাইকেল পার্কিং করলেই আইনগত ব্যবস্থা | Moulvibazar | Eye News
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























