আইনিউজ ডেস্ক
ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর প্রথম জানাজা অনুষ্ঠিত
গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাউন্ট সিনাই হাসপাতালে মারা যান ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মরদেহ দেশে আসার পরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টার পর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ৮টা ৪৫ মিনিটে ইকে-৫৮২ ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে সরাসরি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আনা হয় মরেদেহ। কোর্ট প্রাঙ্গণ থেকে নেওয়া হয় জাতীয় ঈদগাহে।
ডেপুটি স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার জানাজায় অংশ নেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। একইদিনে বেলা তিনটায় গাইবান্ধা সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা হওয়ার কথাও রয়েছে। গাইবান্ধায় জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
- মিয়ানমারে চার গণতন্ত্রকর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করলো সামরিক সরকার
- অর্ধ বছরে পানিতে ডুবে ৬৫০ জনের মৃত্যু
- প্রেম করে পালিয়ে বিয়ের পরদিন পানিতে ডুবে যুবকের মৃত্যু
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
৪০ লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ, রাতরাতি ধনী জেলে
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























