Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ২১ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩২, ২৭ আগস্ট ২০২২
আপডেট: ১১:৩৩, ২৭ আগস্ট ২০২২

চট্টগ্রামের

বাঁশখালীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ৩০—মাঠে আ.লীগ

এ ঘটনায় বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আরও ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন

এ ঘটনায় বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আরও ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সহকারী পুলিশ সুপার (এএসপি) ও বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আরও ১৫ জন পুলিশ সদস্যও এ ঘটনায় আহত হয়েছেন। সংঘর্ষের সময় পুলিশ লাঠিচার্জের পাশাপাশি রাবার বুলেটও নিক্ষেপ করে।  

শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার পশ্চিম গুণাগরীতে এ ঘটনা ঘটে। এদিন বিকেলে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে শুরু হওয়া সংঘর্ষ প্রায় দু’ঘণ্টা ধরে চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে মাঠে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও।

খবর নিয়ে জানা যায়, বাঁশখালী উপজেলা বিএনপি পুকুরিয়া ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দেয়। সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, বর্তমান আহ্বায়ক আবু সুফিয়ানসহ জেলা জ্যেষ্ঠ্য নেতাদের উপস্থিত থাকার কথা ছিল।

অপরদিকে বিএনপির এই কর্মসূচির খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বাঁশখালীর প্রধান সড়কসহ বিভিন্ন ইউনিয়নে অবস্থান নিয়ে দুপুর থেকে সভা-সমাবেশ শুরু করে। বিষয়টি জানতে পেরে বিএনপি পুকুরিয়ায় কর্মসূচি বাতিল করে পশ্চিম গুণাগরীতে জাফরুল ইসলাম চৌধুরীর বাড়িতে সমাবেশের আয়োজন করে।

জাফরুল ইসলাম চৌধুরীর বাড়িতে সমাবেশ শেষে বিকেল ৪টার দিকে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল গ্রামীণ সড়ক ছেড়ে প্রধান সড়কের ওঠলে সেখানে পুলিশ তাদের ঘিরে রাখে। এরপর সংঘর্ষ শুরু হয়। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে।

এ প্রসঙ্গে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। বিএনপির নেতাকর্মীদের হাতে লাঠি ছিল। তারা পুলিশের ওপর আক্রমণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের লাঠিচার্জ করতে হয়েছে।’

এসময় কয়েক রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের ছত্রভঙ্গ করা হয় বলে জানান ওসি।

যদিও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান গণমাধ্যমকে বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উসকানিতে পুলিশ হামলা করেছে। প্রথমে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের সমাবেশ স্থল দখল করেছে। পুলিশ তাদের সহযোগিতা করেছে। এরপর আমরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ হামলা করে। আমাদের অনেক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। ৩০ জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন। আমরা এ হামলার নিন্দা জানাই।’

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়