ঢাকা, বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬,   আষাঢ় ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৮, ২৯ সেপ্টেম্বর ২০২২

সব সফলতার ক্রেডিট সরকারের, ব্যর্থতার দায় আমার : আইজিপি

আইজিপি হিসেবে আগামী মাস থেকে অবসরে যাচ্ছেন ড. বেনজীর আহমেদ

আইজিপি হিসেবে আগামী মাস থেকে অবসরে যাচ্ছেন ড. বেনজীর আহমেদ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে ড. বেনজীর আহমেদের শেষ দিন আগামীকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর)। কিন্তু শুক্রবার বন্ধের দিন থাকায় আজ (বৃহস্পতিবার) শেষ কর্মদিবসে রয়েছেন তিনি। বিদায় মুহূর্তে ড. বেনজীর আহমেদে বলেছেন, সরকারি দায়িত্ব পালনের চেষ্টা করেছি। ভালো কাজের ক্রেডিট সরকারের এবং মানুষের। কোনো ব্যর্থতা থাকলে আমার।

আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, যারা আমাকে নষ্ট রাজনীতির দুষ্ট চর্চায় তাদের বিপক্ষে আবিষ্কার করেছেন, আমার বিরুদ্ধে নানা সময়ে অভিযোগ তুলেছেন তাদের নিয়ে আজ কোনো অভিযোগ নাই, অনুযোগও নাই। খুন হলেও দুটো পক্ষ হয়ে যায়। ভুক্তভোগী এবং অভিযুক্ত। পুলিশ দুই দলকে খুশি করতে পারে না। এ কারণে একপক্ষ সব সময় ভুল বোঝে। আইনি দায়িত্ব পালন করতে যাওয়ায় অনেকেই বিপক্ষে গেছেন। সেটা বিদায়লগ্নে আর বলতে চাই না।

আইজিপি বলেন, সবাই মিলেই বাংলাদেশ। আমার এই ভালোবাসার বাংলাদেশ। আমাদের এই ভালোবাসার বাংলাদেশ। সবাইকে মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। একটি কল্যাণমূলক রাষ্ট্র বাস্তবায়নের জন্য আমরা সবাই হাতে হাত মিলিয়ে যে যেখানে আছি সেখান থেকে দায়িত্ব পালন করবো।

আইনিউজ/এইচএ


আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়