নিজস্ব প্রতিবেদক
সময় টিভি | ইউটিউব চ্যানেল | হ্যাকিং
ইউটিউবে সময় টিভি লিখে সার্চ দেওয়া হলে চ্যানেলটি আসলেও সেখানে লেখা আছে ‘ইথিরাম ২.০’
এবার হ্যাকিংয়ের শিকার দেশের অন্যতম শীর্ষ বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় টিভি। টেলিভিশন চ্যানেলটির ৫টি ইউটিউব চ্যানেলের মধ্যে ৪টিই হ্যাক করেছে হ্যাকাররা। তা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সময় টিভি।
আজ রোববার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে কালবেলা অনলাইন সময় টিভির মূল ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার বিষয়টি প্রথম তাদের প্রতিবেদনে জানায়।
হ্যাকাররা লিখে রেখেছে ‘ইথিরাম ২.০’
হ্যাক করার পর থেকে ইউটিউবে সময় টিভি লিখে সার্চ দেওয়া হলে চ্যানেলটি আসলেও সেখানে লেখা আছে ‘ইথিরাম ২.০’। হ্যাকাররা এটি লিখে রেখেছে বলেই ধারণা করছেন সময় টিভির আইটি বিশেষজ্ঞরা।
রোববার (১৬ অক্টোবর) দুপুরের পর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করে হ্যাকার ক্রিপটোকারেন্সিতে সময় টিভি কর্তৃপক্ষের কাছে অর্থ দাবি করে।
অর্থাৎ এটি একটি র্যানসামওয়্যার বলে নিশ্চিত হওয়া যায়। হ্যাকার প্রতি ক্রিপ্টোকারেন্সির জন্য ৩ হাজার ৩৫০ মার্কিন ডলার দাবি করে।

এই ভিডিওটি আপলোড দিয়ে রেখেছে হ্যাকাররা
দুপুর ১২টার দিকে হ্যাক হয় সময় টিভির ইউটিউব চ্যানেল
হ্যাকারের ভিডিওটি প্রকাশের সময় থেকে ধারণা করা হচ্ছে, বাংলাদেশ সময় আনুমানিক দুপুর ১২টার পর চ্যানেলগুলো হ্যাকারদের দখলে যায়। দখলের পর বেশকিছু ভিডিও হ্যাকার চ্যানেল থেকে ‘মুছে দেয়’ বা ‘প্রাইভেট’ করে দেয়।
হ্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত করে চ্যানেলগুলো উদ্ধারে কাজ চলছে বলে সময় টিভির ব্রডকাস্ট অপারেশন, প্রকৌশল এবং আইটি বিভাগের প্রধান সালাউদ্দিন সেলিম গণমাধ্যমকে জানিয়েছেন।
উদ্ধারের চেষ্টা চলছে
পাঁচটি চ্যানেলের মধ্যে চারটি হ্যাক হয়েছে নিশ্চিত করে তিনি বলেন আমরা এগুলো উদ্ধারে কাজ করছি। আশা করছি, এক ঘণ্টার মধ্যেই এগুলো উদ্ধার করতে পারব আমরা।
সময় টিভির মূল চ্যানেলটিতে বর্তমানে প্রায় ৯৭ হাজারের বেশি ভিডিও রয়েছে। আর এতে সাবস্ক্রাইবার রয়েছে ১৭.২ মিলিয়ন।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























