নিজস্ব প্রতিবেদক
চলছে জেলা পরিষদ নির্বাচন, ভোট গ্রহণ বন্ধ আছে ২ জেলায়
আজ চলছে জেলা পরিষদ নির্বাচন ২০২২
দেশের ৫৭টি জেলায় চলছে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। গাইবান্ধার বিতর্কিত নির্বাচনের ব্যাপারটি মাথায় রেখে জেলা পরিষদ নির্বাচনের প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে নির্বাচন সরাসরি পর্যবেক্ষণ করছে কমিশন।
আজ সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রতি জেলায় গড় ভোটার এক হাজার ৬৭ জন।
ভোটে কারচুপি কিংবা হট্টগোল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছে ইসি।
নির্বাচন কমিশনের যুগ্ম সচিব পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিসিটিভি ও ইভিএম মেশিন যথাযথভাবে সচল রাখার স্বার্থে এবং ভোটারগণ যাতে সুষ্ঠুভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারেন সেজন্য ভোটকেন্দ্রসংশ্লিষ্ট উপজেলা সদরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বন্ধ আছে চাপাই ও নোয়াখানীর ভোট
জেলা পরিষদ নির্বাচনে ২৬ জন চেয়ারম্যান, ১৮ জন মহিলা সদস্য এবং ৬৫ জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন আদালতের নির্দেশনায় স্থগিত করা হয়েছে।
ভোলা ও ফেনী জেলার সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, ফলে এ দুই জেলায় কোনো নির্বাচনের প্রয়োজন পড়বে না।
এ নির্বাচনে ৫৭টি জেলার চেয়ারম্যান পদে প্রার্থী ৯২ জন, সদস্য পদে এক হাজার ৪৮৫ জন ও সংরক্ষিত পদে ৬০৩ জন। ৫৭টি জেলায় সাধারণ ওয়ার্ড সংখ্যা ৪৪৮টি, সংরক্ষিত ওয়ার্ড ১৬৬টি। ভোটকেন্দ্র ৪৬২টি ও ভোটকক্ষ ৯২৫টি। মোট ভোটার ৬০ হাজার ৮৬৬ জন।
দুই জেলায় হামলা
নড়াইল জেলা পরিষদ নির্বাচনে প্রচারের শেষদিনে কালিয়া উপজেলায় এক নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী খান শাহীন সাজ্জাদ পলাশের গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
গত শনিবার রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ আছে, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিএম কবীরুল হক মুক্তির উপস্থিতিতে তার পছন্দের সদস্য প্রার্থী খান রবিউল ইসলাম ও তার সমর্থকরা এ হামলা চালিয়েছে। তবে মুক্তি দাবি করেছেন, পৌর ভবনে সদস্য প্রার্থী খান শাহীন টাকা বিলাচ্ছিল। বিষয়টি জানতে পেরে তিনি সেখানে গিয়েছিলেন। এর বাইরে আর কিছুই হয়নি।
পঞ্চগড়ে চেয়ারম্যান প্রার্থীকে গালিগালাজ
পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠান ও বাসভবনে গিয়ে ভয়ভীতি দেখানো, গালিগালাজ করা, ইটপাটকেল নিক্ষেপ ও পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
গত শনিবার (১৫ অক্টোবর) রাতে এক দল দুর্বৃত্ত হেলমেট পরে মোটরসাইকেল বহর নিয়ে এ ঘটনা ঘটিয়েছে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























