খুলনা প্রতিনিধি
খুলনায় রেলস্টেশন ভাঙচুর : ১৭০ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
বিএনপির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে স্টেশনে ভাঙচুর করেন
রেলস্টেশন ভাঙচুরের ঘটনায় খুলনায় ১৭০ বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) রাতে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা মো. খবির আহমেদ।
বিএনপির বিভাগীয় সমাবেশে আগতদের বাধা দেওয়াকে কেন্দ্র করে খুলনা রেল স্টেশনে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ ও বিএনপি নেতাকর্মী। এ সময় বিএনপির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং স্টেশনের দরজার গ্লাস ভাঙচুর করে।
এ ঘটনায় শনিবার রাত সোয়া ১০টার দিকে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা দায়ের করেন।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোা. খবির আহমেদ বলেন, রেলস্টেশনের গ্লাস ভাঙচুরের ঘটনায় রাতে বিএনপির অজ্ঞাতনাম ১৭০ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন। যেহেতু রেলস্টেশন একটি রাষ্ট্রীয় সম্পদ। এর রক্ষাণাবেক্ষণের দায়িত্ব সকলের। যারা এ ঘটনাটি ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























