Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৫, ২৩ অক্টোবর ২০২২

বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় সিত্রাং

আন্দামান সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ এখন গভীর নিম্নচাপের রূপ ধারণ করেছে। বর্তমানে এর গতিপথ উত্তর-পশ্চিম দিকে। গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এ পরিণত হবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। ঘূর্ণিঝড়টি ভারতের ওডিশা উপকূলেও আঘাত হানতে পারে। তবে গতিপথ পরিবর্তন হয়ে উত্তর-পূর্ব দিকে ধাবিত হলে বাংলাদেশ উপকূলেও আঘাত হানতে পারে। যদি আঘাত হানে অনাকাঙ্খিত ভাবে আক্রান্ত হতে আপ্রে উপকূলের বেশকিছু জেলা।

আজ রোববার (২৩ অক্টোবর) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘সিত্রাং’ বাংলাদেশে আঘাত হানলে দেশের উপকূলের ৭৩০ কিলোমিটার এলাকায় এর প্রভাব থাকবে। কক্সবাজার থেকে সাতক্ষীরার শ্যামনগর পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় এর প্রভাব পড়তে পারে।

তবে গভীর নিম্নচাপটি দ্রুত এগোচ্ছে। এতে এটি কিছুটা দুর্বল হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, আবহাওয়া অধিদফতর জানিয়েছে- আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ রাতেই ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এ রূপ নিতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে-, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো সামান্য উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে রোববার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭১৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এ পরিণত হয়ে প্রাথমিকভাবে দিক পরিবর্তন করে উত্তর দিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়া অধিদফতর থেকে ইতিমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়