নিজস্ব প্রতিবেদক
সনাতনীদের কালী পূজা ও দীপাবলি আজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মঙ্গলেশ্বরী কালী মন্দিরের কালী প্রতিমা
সনাতন ধর্মাবলম্বীদের ক্ষেত্রে বলা হয় বারো মাসে তের পার্বন। আর এসমস্ত পার্বন-উৎসবের মাঝে অন্যতম কালীপূজা ও দীপাবলি উৎসব।আজ সোমবার (২৫ অক্টোবর) সারাদেশে কালীপূজা ও দীপাবলি উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা।
সাধারণত বাংলা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা বা কালীপূজা হয়ে থাকে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাসমতে, দেবী কালী দেবী দুর্গারই একটি শক্তিরূপ। তাদের বিশ্বাস, জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করেন মা কালী দেবী। কালীপূজা শক্তির পূজা।
ভক্তদের কাছে তিনি শ্যামা, আদ্য মা, তারা মা, চামুন্ডি, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত। গৃহে বা মন্ডপে প্রতিমা নির্মাণ করে এবং মন্দিরে বা গৃহে প্রতিষ্ঠিত প্রস্তরময়ী বা ধাতুপ্রতিমাতেও কালীপূজা করা হয়। হিন্দুধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী হওয়ায় বিভিন্ন অঞ্চলে শ্মশানে শ্মশানকালী পূজা হয়।
কালীপূজার দিন সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীরা তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করেন। এটি দীপাবলি নামে পরিচিত। এর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা তাদের স্বর্গীয় পিতা-মাতা, স্বজনদের স্মরণ করেন। একই সঙ্গে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অন্ধকার, অনাচার, অশুভ ও অসুর শক্তিকে পরাভূত করে আলোকিত পৃথিবীর প্রত্যাশা করেন।
এদিন মধ্যরাতে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণসহ ঢাক, কাঁসর, ঘণ্টা বাজিয়ে নানা উপাচারে মহাসমারোহে পূজা হয়। ভক্তরা দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেন।
ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, রমনা কালীমন্দির, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগ থানাধীন শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পোস্তগোলা মহাশ্মশান মন্দির, পুরান ঢাকার তাঁতীবাজার, শাঁখারীবাজারসহ বিভিন্ন মন্ডপ, মন্দিরসহ সারা দেশে উৎসবমুখর পরিবেশে আজ কালীপূজা ও দীপাবলি হবে।
ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ গণমাধ্যমকে বলেন, ঢাকেশ্বরী মন্দিরে আনন্দমুখর পরিবেশে পূজা অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পূজার দিন সন্ধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বালনের আনুষ্ঠানিকতা পালিত হবে। এরপর হবে সংগীতানুষ্ঠান। রাতে নানা উপাচারে মা কালী দেবীর পূজা অর্চনা ও প্রসাদ বিতরণ করা হবে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























