Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৩, ২৪ অক্টোবর ২০২২

সিত্রাং’ মোকাবিলায় প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যবেক্ষণ করছেন

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যবেক্ষণ করছেন

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণেরও জোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মঙ্গলবার বাংলাদেশের উপকূলীয় লঞ্চলে আঘাত করতে পারে বলে পূর্বাভাস পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে থেকে তথ্য জানছেন।

প্রধানমন্ত্রী আসন্ন এ ভয়াবহ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাত থেকে জীবন ও সম্পদ রক্ষায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

প্রেস সচিব জানান, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিতে আইন প্রণেতাসহ তার দলের স্থানীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ করছেন। তিনি ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে তাদের নির্দেশ দিয়েছেন।

এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধানমন্ত্রীর কার্যালয়েও (পিএমও) ২৪ ঘণ্টার জন্য প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ পর্যবেক্ষণ সেল চালু করা হয়েছে।

সবাইকে নিম্নে দেওয়া হটলাইন নম্বর ও ফ্যাক্স নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। হটলাইন- ০১৭৬৯০১০৯৮৬, ০২-৫৫০২৯৫৫০ ও ০২-৫৮১৫৩০২২। ফ্যাক্স নম্বর- ০২-৯১০২৪৬৯।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়