ঢাকা, বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬,   আষাঢ় ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩০, ৩০ অক্টোবর ২০২২

বিএনপি দেশের মানুষকে না খাইয়ে মারতে চেয়েছে : নৌ প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। কোনো ধরনের ঝুঁকি নাই। আর এ ঝুঁকি মোকাবিলা  করেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপি দেশের মানুষকে না খাইয়ে মারতে চেয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মর্যাদা দিয়েছেন। এটাকে ধরে রাখতে হবে।

শনিবার (২৯ অক্টোবর) দিনাজপুরের বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ উদযাপন উপলক্ষ্যে বোচাগঞ্জ থানা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান্যের মধ‍্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আাসলাম, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, এএসপি সার্কেল রওশন আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ অধ্যাপক আবু তাহের মো. মামুন ।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি’র সমাবেশে বাস মালিকরা তাদের বাসের ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে ধর্মঘট দিচ্ছে। এটার জন‍্য সরকার দায়ী নয়। বাস মালিকরা বলছে- বিএনপি গাড়ি পুড়িয়ে শ্রমিক, মালিক এবং জনসাধারণকে হত‍্যা। করেছে। তারা কখনো বাস মালিক ও শ্রমিকের খোঁজখবর নেয় নাই। তাদের পাশে দাঁড়িয়েছিলেন একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিমন্ত্রী আরো বলেন, বিশ্ব সংকটের সময়ে কিছু রাজনৈতিক লোক সুবিধা নিতে চাচ্ছে; রাজনৈতিক ফায়দা লুটতে চাচ্ছে। তারা দেশের অর্থনৈতিক সংকটের কথা বলে। আমরা বলি দেশের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক। যারা বলে স্বাভাবিক নাই তারা এদেশটাকে শ্রীলংকা বানাতে চায়। তারা ক্ষমতায় থেকে সংসদ সদস‍্যসহ রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষকে হত‍্যা করেছে।

তিনি বলেন, তাদের কাছে দেশের মানুষের কোনো প্রত‍্যাশা নাই। যারা মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছে তাদেরকে বিএনপি লালন পালন করেছে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের দমন করেছি, চিরতরে নির্মূল করতে পারিনি। আমাদের লক্ষ‍্য তাদেরকে চিরতরে নির্মূল করা। আপনারা নিশ্চিত থাকুন-তাদেরকে চিরতরে নির্মূল করব।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়