Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:২১, ৩১ অক্টোবর ২০২২

বিএনপিকে মোকাবিলা করার জন্য যুবলীগ প্রস্তুত : পরশ

শেখ ফজলে শামস পরশ

শেখ ফজলে শামস পরশ

বিএনপি অগ্নিসন্ত্রাস করলে গণধোলাই দিয়ে ঘরে পাঠিয়ে দেয়া হবে হুঁশিয়ারি দিয়ে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, হুমকি দিয়ে লাভ হবে না। বিএনপিকে মোকাবিলা করার জন্য যুবলীগ প্রস্তুত। বিএনপির অপেক্ষায় আগামী ১০ ডিসেম্বর রাজপথে থাকবে যুবলীগ।

আজ সোমবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশের প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি। আগামী ১১ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে যুবলীগ।

বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন, স্বাধীনতাবিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠছে। তাদের মোকাবিলা করতে যুবলীগ একাই যথেষ্ট।

অপরদিকে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, আইনের শাসনের ওপর বিএনপির বিন্দুমাত্র আস্থা নেই।

তিনি আরো বলেন, যুবলীগের মহাসমাবেশে ইতিহাস গড়া হবে। ১০ লাখ লোকের সমাগম ঘটানো হবে। এ সমাবেশ জঙ্গিবাদবিরোধী সমাবেশ, পেট্রোল বোমার বিরুদ্ধে সমাবেশ, বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সমাবেশ। বিএনপি-জামায়াতকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে।

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিষয়ে খোঁজখবর রাখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান নিখিল।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়