ঢাকা, বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬,   আষাঢ় ১৮ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫১, ২ নভেম্বর ২০২২

ঢাকায় আজ যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিদ্যুৎ-সংকট মোকাবিলায় অন্যান্যদিনের মতো আজও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পাঁচ ঘণ্টা বা তার অধিক সময় পর্যন্ত লোডশেডিং হতে পারে।

আজ বুধবার (২ নভেম্বর) ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) দেওয়া লোডশেডিংয়ের তালিকায় এমন তথ্য পাওয়া গেছে। যদিও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) বলছে, এই মুহূর্তে ডিপিডিসি এলাকাতে তাদের কোনো লোডশেডিং নেই।

সরকারের ঘোষণা অনুযায়ী, ১৯ জুলাই থেকে দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়। তালিকায় প্রথম দিকে এক ঘণ্টা করে শিডিউল থাকলেও এখন সেটি বেড়ে গেছে।

ডেসকোর তালিকায় দেখা যায়, তাদের অধিকাংশ এলাকাতেই তিন থেকে পাঁচ ঘণ্টা বা তার অধিক সময় পর্যন্ত লোডশেডিংয়ের শিডিউল রাখা হয়েছে।

এদিকে আজ সকালে ডিপিডিসির ওয়েবসাইটে 'এই মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোনো লোডশেডিং নেই' ঘোষণাটি দেখা গেছে। তবে ডিপিডিসি বলছে, এনএলডিসি কর্তৃক কম বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়