Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:০০, ১৪ নভেম্বর ২০২২

বাড়ছে শীতের প্রকোপ, ১৩ ডিগ্রিতে নামল তাপমাত্রা

বাংলাদেশে শীতকালীন সৌন্দর্য। ছবি- সংগৃহীত

বাংলাদেশে শীতকালীন সৌন্দর্য। ছবি- সংগৃহীত

দেশের ঋতুতে এখন হেমন্তকাল, শীতকাল আসতে আরও কিছুদিন বাকি। তবে এরমধ্যেই শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রীর ঘরে।

আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান জানিয়েছেন, শেষরাতের দিকে চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

তিনি জানান, লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় মঙ্গলবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।

সোমবার বেলা ১১টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায়, ৩২ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়