Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫১, ১৫ নভেম্বর ২০২২

শুরু হল নতুন সময়সূচির অফিস

ফাইল ছবি

ফাইল ছবি

আজ (১৫ নভেম্বর) থেকে নতুন সময়সূচিতে শুরু হয়েছে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সব অফিসের কার্যক্রম। আজ থেকে শুরু হওয়া নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস।

এর আগে গত ৩১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম  এ সিদ্ধান্ত জানান।

সচিব জানান, শীত চলে আসায় অফিস টাইম ৮টা-৩টার জায়গায় ৯টা-৪টা করে দেওয়া হয়েছে। এটা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য।

তিনি আরো জানান, বিদ্যুতের জন্য সময়সূচি এক ঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছিল। এখন এটা ৯টা-৪টা করে দেওয়া হলো। কারণ, শীতকালে ৮টায় অফিসে আসতে সবারই অসুবিধা হবে।

এর আগে, ২৪ আগস্ট অফিস সময় ৮টা-৩টা করেছিল সরকার।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়