Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৯ মার্চ ২০২৬,   চৈত্র ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৩, ৩০ নভেম্বর ২০২২

আয়কর রিটার্ন জমা দেয়ার সময় ১ মাস বাড়ল

আয়কর রিটার্ন জমা দেয়ার ১ মাস বাড়ানো হয়েছে।

আয়কর রিটার্ন জমা দেয়ার ১ মাস বাড়ানো হয়েছে।

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরো এক মাস বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বৃদ্ধি করা হয়েছে।

আজ (৩০ নভেম্বর) এনবিআরের সম্মেলন কক্ষে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সময় বাড়ানোর এ ঘোষণা দেন।

আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল আজ ৩০ নভেম্বর। তবে গতকাল মঙ্গলবারের তথ্য অনুযায়ী মোট ২২ লাখ আয়কর রিটার্ন জমা পড়েছে। এবার অন্তত ৫০ লাখ রিটার্ন জমা পড়বে বলে আশা করছে এনবিআর। তাই এই সময় বাড়ানো।

এর আগে গতকাল মঙ্গলবার করোনার দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ও চলমান বিশ্ব অর্থনৈতিক সংকটময় পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২০২২-২০২৩ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানোর আবেদন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

এছাড়া ২০২২-২০২৩ করবর্ষের পরিপত্র বিলম্বে পাওয়ায় ও বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় নিয়ে আয়কর রিটার্ন দাখিলের সময় দুই মাস বাড়ানোর আবেদন করেছিল দেশের ৬৭টি কর আইনজীবী সমিতি। আর সমিতিগুলোর দাবির সঙ্গে একমত পোষণ করে তাদের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স অ্যাসোসিয়েশন।

করোনা মহামারি বিবেচনায় এ বছর আয়কর মেলা না হলেও এনবিআরের আওতাধীন সারা দেশে ৩১টি কর অঞ্চলে মেলার মতো সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি কর অঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্যসেবা বুথ রাখা হয়েছে।

দেশে বর্তমানে ৮২ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছেন। তবে এখন পর্যন্ত ২২ লাখের মতো রিটার্ন দাখিল করা হয়েছে বলে জানা গেছে। শেষদিনে আয়কর অফিসে করদাতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।   

২০১৬ সালে আয়কর অধ্যাদেশে পরিবর্তন এনে ৩০ নভেম্বর জাতীয় কর দিবসের পর রিটার্ন জমা না নেওয়ার সিদ্ধান্ত হয়। তাই সময় বাড়ানোর পথটি বন্ধ হয়ে যায়। যদিও গত দুই বছর করোনা মহামারির কারণে একমাস সময় বৃদ্ধি করা হয়েছিল। এবারও সেই পথে হাঁটছে এনবিআর।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়