আইনিউজ ডেস্ক
বছরের প্রথম দিনেই ছু রি কা ঘা তে প্রাণ গেল ছাত্রলীগ নেতার
নিহত ছাত্রলীগ নেতা
রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও তালতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফিরোজ আহমেদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ২৮ নং ওয়ার্ডের কার্যকরী সদস্য ছিলেন।
রোববার (১ জানুয়ারি) ভোরের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। ভোর সোয়া পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই নূর নবী রিয়াজ জানান, আমার ভাই আগারগাঁও তালতলা এলাকার জাদুঘরের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমার ভাইকে কারা হত্যা করেছে এখনই কিছু বলতে পারছি না। আমরা পরিবার নিয়ে আগারগাঁও তালতলা এলাকায় থাকি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আইনিউজ/এইচএ
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























