আইনিউজ ডেস্ক
থার্টি ফার্স্টের ফানুস বৈদ্যুতিক তারে পড়ে মেট্রোরেল ২ ঘণ্টা বন্ধ
মেট্রোরেলের তারে আটকে যাওয়া ফানুস উদ্ধার করছেন কর্মীরা।
ইংরেজি নতুন বছরকে বরণ করে নিতে আতশবাজি আর ফানুস উড়ানো রঙিন ছিল ঢাকার থার্টি ফার্স্ট নাইটের আকাশ। কিন্তু এতে বিপত্তি ঘটেছে অন্য জায়গায়। রাতে ওড়ানো বেশকিছু ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ায় রেল চলাচল ২ ঘণ্টা ১০ মিনিট বন্ধ রাখা হয়েছিল।
আজ রোববার (১ জানুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে রেল চলাচল শুরু হয় বলে জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক কর্মকর্তা।
ডিএমটিসিএলের পরিচালক (পরিচালনা ও ব্যবস্থাপনা) নাসির উদ্দিন আহমেদ বলেন, 'স্টেশনে যাত্রীদের ভিড় থাকলে রেল চলাচলের সময় আজ আধ ঘণ্টা বাড়ানো হবে।'
এর আগে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেছিলেন, মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়া ফানুসগুলো সরানোর কাজ চলায় সকালে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, 'ফানুসের কারণে মেট্রোর বৈদ্যুতিক তারের কোনো ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনা এড়াতে সব ফানুস না সরানো পর্যন্ত রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।'
ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।
এতে আরও বলা হয়, রেলের ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফানুস অপসারণ করা হচ্ছে।
আইনিউজ/এইচএ
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























