আইনিউজ ডেস্ক
আপডেট: ১১:০৯, ২ জানুয়ারি ২০২৩
স্থপতি মোবাশ্বের হোসেন মারা গেছেন
স্থপতি মোবাশ্বের হোসেন
স্থপতি মোবাশ্বের হোসেন মারা গেছেন। গতকাল রোববার (১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।
তিনি দীর্ঘদিন হার্টের রোগে ভুগছিলেন। নভেম্বরের ২০ তারিখ তাঁর অসুস্থতার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন স্থপতি ইকবাল হাবিব।
ইকবাল হাবিব জানিয়েছিলেন, স্থপতি মোবাশ্বের হোসেনের মাল্টিপল অর্গান ফেইলিওর হয়েছে। প্রথমে চোখের সমস্যা নিয়ে গত ৯ নভেম্বর রাজধানীর বেসরকারি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তার হার্টের আগের সমস্যা আবারও দেখা দেয়। দুদিন আগে অবস্থার কিছুটা উন্নতি হলেও শেষমেশ তার মাল্টিপল অর্গান ফেইলিওর দেখা দেয়।
প্রথমে আইসিইউ এবং পরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয় বলে নিশ্চিত করেন স্থপতি ইকবাল হাবিব।
উল্লেখ্য, স্থপতি মোবাশ্বের হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যের স্নাতক সম্পন্ন করেন। তিনি এসোকনসাল্ট লিমিটেড-এর প্রধান স্থপতি। তিনি কমনওয়েলথ এসোসিয়েশন অফ আর্কিটেক্টস এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট-এর প্রেসিডেন্ট। স্থপতি মোবাশ্বের আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল, এশিয়া (আর্কেশিয়া)-এর প্রেসিডেন্টও ছিলেন।
স্থপতি হিসেবে তাঁর উল্লেখ্যযোগ্য কাজের মধ্যে রয়েছে, প্রশিকা ভবন, গ্রামীণ ব্যাংক ভবন ও চট্টগ্রাম রেলস্টেশন উল্লেখযোগ্য।
স্থপতি মোবাশ্বের হোসেন তার জীবনে কয়েকটি দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে আমেরিকান স্থপতি ইনস্টিটিউট (এআইএ) প্রেসিডেন্ট পদক ২০০৯ উল্লেখযোগ্য।
আইনিউজ/এইচএ
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























