Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬,   চৈত্র ১১ ১৪৩২

বাসস, ঢাকা

প্রকাশিত: ১৬:১৬, ৬ জানুয়ারি ২০২৩
আপডেট: ১৬:২৮, ৬ জানুয়ারি ২০২৩

আজ যে বিষয়ে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। কি বিষয়ে প্রধানমন্ত্রীর এই ভাষণ। সেটা জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।

তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে জানান, ‘প্রধানমন্ত্রী সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভাষণ দেবেন।’

তাঁর এই ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে সম্প্রচার করা হবে।

বাংলাদেশ আওয়ামী লীগ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সাধারণ নির্বাচনের নিরঙ্কুশ বিজয় লাভ করার পর ২০১৯ সালের ৭ জানুয়ারি শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। খবর- বাসস

Eye News YouTube Video

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন- ২০০৭-এ ছিলাম আসল জেলে, করোনায় ছিলাম ‘বড় জেলে’

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়