আই নিউজ ডেস্ক
বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করে : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি
স্বাধীনতাবিরোধী জঙ্গিবাদী বিএনপি-জামায়াতের হাতে ক্ষমতা ছেড়ে দিতে পারি না। ওরা দেশকে ধ্বংস করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
দলীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি চলাকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করে। যারা দেশকে ধ্বংস করে তারা কিভাবে রাষ্ট্র মেরামত করবে?
এসময় তিনি আরও বলেন, রাষ্ট্র তো মেরামত করেন শেখ হাসিনা। ওরা (বিএনপি-জামায়াত) যেটুকু ধ্বংস করেছিল সেখান থেকে রাষ্ট্রকে উন্নয়নের পথে নিয়ে গেছেন শেখ হাসিনা।
আই নিউজ/এইচএ
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























