Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬,   চৈত্র ১১ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৬, ১১ জানুয়ারি ২০২৩

১৬ জানুয়ারি সারাদেশে হবে বিএনপির বিক্ষোভ সমাবেশ

গণ অবস্থান কর্মসূচির মঞ্চে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণ অবস্থান কর্মসূচির মঞ্চে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের ঘোষিত ১০ দফা এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে সারা দেশে আগামী ১৬ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন। আজ নয়াপন্টনে বিএনপির গণ অবস্থান কর্মসূচি পালন শেষে এ ঘোষণা দেন মির্জা ফখরুল।

এসময় মির্জা ফখরুল বলেন, ‘১০ দফা ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে সারা দেশে জেলা শহর, উপজেলা, পৌরসভা, থানা সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হবে।’

তিনি আরও বলেন, ‘কেরাণীগঞ্জ কারাগারে ৬০০ জন নেতাকর্মী অবর্ণনীয় নির্যাতন ভোগ করছে। তারা আমাদের গণআন্দোলনের দিকে তাকিয়ে আছে। তাদের মুক্ত করার জন্য, চলমান আন্দোলনে ১৫ জন নিহত হয়েছে। ‘ফরিদপুরে হামলা চালিয়ে ছাত্রলীগ, পুলিশ গুলি চালিয়েছে। ময়মসিংহে হামলা চালানো হয়েছে।’

ফখরুল বলেন, ‘দুই বার ভোট চুরি করে এই সরকার ক্ষমতায় আসে। জনগণ এই সরকারের হাত থেকে মুক্তি চায়। আন্দোলন শুরু হয়েছে। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই তারা পুলিশ, আমলাদের দিয়ে ক্ষমতায় থাকতে চায়।’

১০ দফা ও ২৭ দফা রূপরেখার কথা উল্লেখ করে ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্রকে ধ্বংস করে ফেলেছে।  তাই আমরা রাষ্ট্র মেরামতের কথা বলছি।’

এসময় কারাগারে থাকা বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান বিএনপির এই নেতা।

আই নিউজ/এইচএ

মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়