Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬,   চৈত্র ১১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, আইনিউজ

প্রকাশিত: ১৬:২৮, ১২ জানুয়ারি ২০২৩
আপডেট: ১৬:৫৩, ১২ জানুয়ারি ২০২৩

বেড়েছে বিদ্যুতের দাম, প্রতি ইউনিটে ১৯ পয়সা

দেশে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। ইউনিট প্রতি বিদ্যুতের দাম বেড়েছে ৫ শতাংশ। ফলে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়লো ১৯ পয়সা। এই দাম গত ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এখন থেকে প্রতি মাসে বিদ্যুতের খুচরা দাম নিয়মিত সমন্বয় করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এর আগে, ৮ জানুয়ারি রাজধানীর বিয়াম মিলনায়তনে সঞ্চালন সংস্থা ও বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর গণশুনানি হয়। গণশুনানি শেষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি ইউনিটপ্রতি এক টাকা ২১ পয়সা বাড়ানোর সুপারিশ করে।

এদিকে, গত বছরের ২১ নভেম্বর ভর্তুকির ভার কমাতে পাইকারিতে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত দেয় নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। এর পর পরই খুচরা পর্যায়ে দাম বাড়াতে আবেদন জমা দিতে থাকে বিতরণকারী সংস্থাগুলো। এরই পরিপ্রেক্ষিতে কারিগরি কমিটিতে মূল্যায়ন শেষে গণশুনানি হয়। এরপর দাম বাড়ার সিদ্ধান্ত এলো।

সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের দাম সব পর্যায়ে বাড়ানো হয়। তখন পাইকারিতে দাম ৮ দশমিক ৪ শতাংশ বৃদ্ধির পাশাপাশি সাধারণ গ্রাহক পর্যায়ে (খুচরা) বাড়ানো হয় ৫ দশমিক ৩ শতাংশ। তাতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৬ পয়সা বেড়ে ৭ টাকা ১৩ পয়সা হয়।

আই নিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়