Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬,   চৈত্র ১১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৭, ২২ জানুয়ারি ২০২৩

গণতন্ত্রহীন বিএনপি দেশে কীভাবে গণতন্ত্র আনবে প্রশ্ন কাদেরের 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নিজেদেরই গণতন্ত্র নেই, তারা কীভাবে দেশে গণতন্ত্র আনবে? আজ দুপুরে প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। 

রোববার (২২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

এসময় তিনি বলেন, স্থানীয় সরকার, শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগসহ দেশের সবখাতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বিশ্বব্যাংকও স্বীকার করেছে বাংলাদেশ অভাবনীয় উন্নয়ন অর্জন করেছে।

সেতুমন্ত্রী বলেন, আমরা দেখি রাস্তায় শৃঙ্খলা নেই, পরিবহনের শৃঙ্খলায় দারুণ ঘাটতি। এগুলো নিয়ে আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে। শৃঙ্খলায় ঘাটতি থাকলে সব উন্নয়ন ম্লান হয়ে যাবে।

জনগণের উদ্দেশে তিনি বলেন, আপনারা কেন সচেতন হবেন না? এত উন্নত জাতি, যেটা সমৃদ্ধির দিকে এগুচ্ছে।

আই নিউজ/এইচএ 

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়